বিসিবি নির্বাচন: কাউন্সিলর মনোনয়ন চেয়ে দ্রুতই বিজ্ঞপ্তি আসছে | চ্যানেল আই অনলাইন

বিসিবি নির্বাচন: কাউন্সিলর মনোনয়ন চেয়ে দ্রুতই বিজ্ঞপ্তি আসছে | চ্যানেল আই অনলাইন

পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। প্রথম পদক্ষেপ হিসেবে বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ ধারা অনুযায়ী সকল ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়ন চেয়ে দ্রুতই বিজ্ঞপ্তি দেবে।

সোমবার বিসিবি অ্যাডহক কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হতে চলা পরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। নির্বাচন কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি কর্তৃক মনোনীত দুজন সদস্য থাকবেন।

সভায় আগামী দুবছরের জন্য কোকাকোলা বাংলাদেশকে বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার এবং বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। ফলে বিসিবির বিভিন্ন ইভেন্ট এবং জাতীয় দলের কার্যক্রমে কোমল পানীয় ও পানযোগ্য পানির সরবরাহকারী হিসেবে তারা দায়িত্ব পালন করবে।

Scroll to Top