বিসিএসে ১০০ নম্বরের ভাইভা, কার্যকর কোন বিসিএসে

বিসিএসে ১০০ নম্বরের ভাইভা, কার্যকর কোন বিসিএসে

৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার বিধান কার্যকর হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন। গতকাল শনিবার পিএসসি সংস্কারে চাকরিপ্রার্থীদের ৮ দফা দাবির বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছে পিএসসি। সেখানে  ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা এবং প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করার বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের দাবি ছিল ৪৫তম বিসিএস থেকে ভাইভার নম্বর ১০০ করতে হবে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার মার্ক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে পরীক্ষার রুটিন ঘোষণা করা হবে।

Scroll to Top