স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার এবং সার্কেলও এই ঘটনার সঙ্গে সম্পর্কিত সব সম্পদ অবরুদ্ধ করেছে। টেথারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাওলো আরদোইনো জানান, বাইন্যান্স হ্যাকিংয়ের সঙ্গে সম্পর্কিত ১৫০ কোটি ডলারের বেশি সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।
সার্কেলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেরমি অ্যালেয়ার জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে তারা ৮০ কোটি ডলারের বেশি অর্থ অবরুদ্ধ করেছেন। ২০২৩ সালে সিইও পদ থেকে পদত্যাগ করা বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেন ঝাও এক্সে লিখেছেন, গ্রাহকদের তহবিল নিরাপদ রয়েছে। তিনি নিজে এখন বাইন্যান্স পরিচালনা না করলেও একজন শেয়ারহোল্ডার হিসেবে গ্রাহকদের অর্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে বলে আশা প্রকাশ করেন। এই ঘটনার প্রভাব ক্রিপ্টো বাজারে পড়েছে। বিটকয়েনের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ৭৯ হাজার ডলারের নিচে নেমে এসেছে।

