বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি | চ্যানেল আই অনলাইন

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রোববার (২২ মার্চ) একটি জরুরি বার্তায় বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ডওয়াইড কশন অ্যালার্ট’ ঘোষণা করে এবং নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানায়।

সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণ এবং আকাশপথে সাময়িক ব্যাহত হওয়ার আশঙ্কাও উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর বিদেশে থাকা নাগরিকদের নিকটস্থ দূতাবাস বা কনস্যুলেটের নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সর্বশেষ তথ্য পাওয়ার জন্য সরকারি পোর্টালে নিবন্ধনের নির্দেশ দিয়েছে। এছাড়া হোয়াটসঅ্যাপ এবং এক্স প্ল্যাটফর্মে অফিসিয়াল চ্যানেল ফলো করার পরামর্শও দেওয়া হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে সব মার্কিন কূটনৈতিক মিশনের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে। ওয়াশিংটন মনে করছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্ববাজার ও অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলতে পারে।

এই পদক্ষেপ সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ, যাতে বিদেশে থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Scroll to Top