বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী ধরল পুলিশ | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী ধরল পুলিশ | চ্যানেল আই অনলাইন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে অভিনব এক অভিযান চালিয়েছে পেরুর জাতীয় পুলিশ। রাজধানী লিমায় এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় কর্মকর্তারা ২০২৬ বিশ্বকাপের মাসকটের পোশাক পরে অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে অভিযুক্ত ব্যক্তি বিশ্বকাপ ফুটবলের একনিষ্ঠ ভক্ত। সেই তথ্যকে কাজে লাগিয়ে কর্মকর্তারা বিশ্বকাপের মাসকট ‘ক্লাচ’ ও ‘ম্যাপল’-এর ছদ্মবেশ ধারণ করে তার বাড়ির কাছে পৌঁছান, যাতে কোনো সন্দেহের সৃষ্টি না হয়।

অভিযানের এক পর্যায়ে পুলিশ সদস্যরা বাড়ির প্রবেশপথ ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের ওপরের তলায় ধাওয়া করে সন্দেহভাজনকে আটক করা হয়।

তল্লাশির সময় বাড়ি থেকে একটি পিস্তল, একটি ছুরি এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে জব্দ করা সামগ্রীসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বকাপের মাসকটের পোশাক পরে পুলিশের এই অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও বিশ্বকাপের আবহে এমন ঘটনা নজর কেড়েছে, পেরু নিজেই এবারের বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।

Scroll to Top