বিশ্বকাপ দলে ফেরার অভিযানে কেমন খেললেন নেইমার | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ দলে ফেরার অভিযানে কেমন খেললেন নেইমার | চ্যানেল আই অনলাইন







বিশ্বকাপ দলে ফেরার অভিযানে কেমন খেললেন নেইমার | চ্যানেল আই অনলাইন



















যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পেতে লড়াইয়ে নেমেছেন নেইমার। সামনের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ম্যাচ তার জন্য একেকটা ফাইনাল। জাতীয় দলে ফেরার সেই অভিযানে বড়সড় ধাক্কাই খেলেন সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতা।

পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের ম্যাচে সোমবার সিরি বি’র দল গ্রেমিও নোভোরিজোন্তিনোর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তার ক্লাব সান্তোস। প্রতিপক্ষের মাঠে এদিন দলের প্রথম গোলটি হজমের জন্য সরাসরি দায়ী ছিলেন নেইমার।

বিরতির ঠিক আগে তারকা ফরোয়ার্ড রক্ষণভাগে বল হারালে রোমুলো গোল করে গ্রেমিও নোভোরিজোন্তিনোকে এগিয়ে দেন। পিছিয়ে পড়া সান্তোসকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান গ্যাব্রিয়েল বন্তেম্পো। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লিও নালদি স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।

নিজের ভুলের দায় সঙ্গে সঙ্গেই স্বীকার করেছেন নেইমার। টিভি সম্প্রচারে দেখা যায়, তিনি সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে লড়াই চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন।

আগামী মার্চে জাতীয় দলে ফেরার লক্ষ্য ঠিক করলেও সেই স্বপ্নে কিছুটা হলেও ধাক্কা খেলেন নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, নামের ভারে দলে জায়গা মিলবে না। চোটমুক্ত হয়ে পারফর্ম করেই দলে ফিরতে হবে নেইমারকে। পাউলিস্তার পারফরম্যান্স সেই সম্ভানা আরও ধূসর করে তুলল।

Scroll to Top