বিমানবাহিনীর ৯ কর্মকর্তাকে অনারারি কমিশন প্রদান – DesheBideshe

বিমানবাহিনীর ৯ কর্মকর্তাকে অনারারি কমিশন প্রদান – DesheBideshe

বিমানবাহিনীর ৯ কর্মকর্তাকে অনারারি কমিশন প্রদান – DesheBideshe

ঢাকা, ২৮ মার্চ – মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ বিমানবাহিনীর নয়জন কর্মকর্তাকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

এর মধ্যে তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবি দেওয়া হয়েছে। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় তাদের এই সম্মানসূচক পদবি দেওয়া হয়।

শনিবার ২৮ মার্চ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায় বিমানবাহিনীর সংশ্লিষ্ট ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়করা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অনারারি র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। বাংলাদেশ বিমানবাহিনীর পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের অনারারি কমিশন গত ২৬ মার্চ থেকেই কার্যকর বলে গণ্য হবে।

এ এম/ ২৮ মার্চ ২০২৬



Scroll to Top