বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতি: ৭০০০০ ডলার ফির প্রস্তাব ট্রাম্পের

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতি: ৭০০০০ ডলার ফির প্রস্তাব ট্রাম্পের

প্রস্তাবটি চূড়ান্ত করার আগে ৬০ দিন জনমত নেওয়া হবে। উচ্চশিক্ষা ও ব্যবসায়িক সংগঠনগুলো আইনি পদক্ষেপ নিতে পারে, ফলে নিয়মটি কার্যকর হতে সময় লাগতে পারে।

ডিএইচএস বলেছে, ভিসা কর্মসূচির অপব্যবহার ঠেকাতেই এ ফি প্রস্তাব করা হয়েছে। ওপিটিকে ‘সস্তা বিদেশি শ্রমিকের পাইপলাইন’ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

তবে শিক্ষা ও অভিবাসন খাতের প্রতিনিধিরা এ প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সংস্থা নাফসার প্রধান নির্বাহী ফান্তা আও বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা, দৃষ্টিভঙ্গি ও আকাঙ্ক্ষাকে তাড়িয়ে দিলে তা কেবল যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মশক্তির বিকাশ ও বৈশ্বিক নেতৃত্বকেই ক্ষতিগ্রস্ত করবে।

Scroll to Top