
কেবল আর এক ম্যাচ, আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন সর্বকালের অন্যতম সেরাদের এক মহাতারকা লিওনেল আন্দ্রেস মেসি। দুদশকের দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার অসংখ্য অপ্রাপ্তি মুছে পূর্ণতা এনে দিয়েছেন। এবার দেশের মাটিতে আয়োজন বিদায়ী মঞ্চ, সেই ম্যাচে গায়ে জড়াবেন এক বিশেষ জার্সি।
৩৯ বর্ষী আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক চলতি মাসের শুরতে অবসরের ঘোষণা দিয়েছিলেন। বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল তার শেষ। তবে আর্জেন্টাইন ফুটবল সংস্থা আন্তর্জাতিক ফিফা বিরতিতে একটি ম্যাচে তাকে মাঠে নামার অনুরোধ জানায়। যেটি হবে মেসির বিদায়ী ম্যাচ, ৬ অক্টোবর ঘরের মাঠে আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে ম্যাচটি খেলবেন তিনি। সেই ম্যাচেই রাখা হয়েছে বিশেষ জার্সির ব্যবস্থা।
জার্সিটি লিওনেল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে সামনে এনেছেন। এটি আর্জেন্টিনার আকাশী-নীল হোম কিট। এখানে মেসির নাম ও ১০ নম্বর সংখ্যার রঙ হবে সোনালি। হাত ও গলার অংশেও থাকবে সোনালি রঙের বর্ডার। জার্সির পেছন অংশে থাকবে আর্জেন্টিনার পতাকায় থাকা ‘সোল দে মায়ো’, যেটি সূর্যের প্রতীক।
আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা লাতিন দেশ বলিভিয়ার বিপক্ষে ১ অক্টোবর স্পেনের কর্দোবায় খেলবে। পরের ম্যাচ দুটি আফ্রিকার দুই দেশের বিপক্ষে ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে লড়বে আলবিসেলেস্তে দল। দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর, বুরকিনা ফাসোর বিপক্ষে। পরেরটি বেনিনের বিপক্ষে, এটিই হবে মেসির বিদায়ী মঞ্চ।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…