বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অর্জুন-মালাইকা | চ্যানেল আই অনলাইন

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অর্জুন-মালাইকা | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুরকে দীর্ঘদিন একসঙ্গে কোথাও দেখা যায়নি। শোনা যাচ্ছিল মালাইকা বিয়ের পিড়িতে বসতে চাইলেও অর্জুন কাপুর এখনই মালাইকাকে বিয়ের জন্য প্রস্তুত নন। সেকারণে মনোমালিন্য, এমনকি বিচ্ছেদের গুঞ্জনও রটেছিল। অবশেষে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন অর্জুন-মালাইকা।

শুক্রবার রাতে এক ফ্রেমে ধরা পড়েছেন এই তারকা জুটি। একই গাড়িতে দেখা গেছে দুজনকে।পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছেন তারা। পরে গাড়ি থেকে নেমে একসঙ্গে রেস্তোরাঁয় যান তারা। তাদের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

Bkash

অর্জুন-মালাইকা গত সাত-আট বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। সম্প্রতি আরবাজ খানের বিয়ের পরে মালাইকা-অর্জুন কবে বিয়ে করবেন তা নিয়ে শুরু হয় আলোচনা। আরবাজের বিয়ের পরে মালাইকা কয়েকদিন নিজেকে সব কিছু থেকেই গুটিয়ে নিয়েছিলেন। তখনই অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন রটে।

২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বলিউড তারকা মালাইকা অরোরার। তার পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে প্রেম মালাইকা অরোরার। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও একপর্যায়ে কোনো লুকোচুরি ছিল না এই যুগলের। নিজেদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ খোলামেলা অর্জুন ও মালাইকা।

Reneta June

সূত্র: হিন্দুস্তান টাইমস

Scroll to Top