
ঢাকা, ৫ সেপ্টেম্বর – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে এই আলোচনা সভা শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের নীতি নির্ধারক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। সভার কার্যক্রম সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশের বিভিন্ন স্তরের গুণীজনরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা দলের লক্ষ্য এবং দেশের সার্বিক উন্নয়নে বিএনপি র ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এনএন/ ৫ সেপ্টেম্বর ২০২৬
