বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ, মশালমিছিল

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ, মশালমিছিল

এ সময় শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়া (সাজু মোল্লা), পৌর বিএনপির সদস্যসচিব আজমল হোসেন সেলিম হুদাসহ স্থানীয় বিএনপি নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে কামাল জামান মোল্লা বলেন, ‘আমি শুরু থেকে সব সময় মাঠে থেকে দলের জন্য কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছিল। তবে কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে দল আমার মনোনয়ন স্থগিত করেছিল। তবু আমি দলের নির্দেশনা মোতাবেক সকল কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলাম। গতকালকে দল থেকে আমাকে বাদ দিয়ে এমন একজনকে মনোনয়ন দিয়েছে, যে কিনা কখনো কোনো মিছিল–মিটিংয়ে অংশগ্রহণ করেননি। তাই দলের হাই কমান্ডের কাছে অনুরোধ, এই মনোনয়ন প্রত্যাহার করে আমার মনোনয়ন পুনর্বহাল করা হোক।’

Scroll to Top