বিআরটিসির নতুন চেয়ারম্যান হলেন মীর আহমেদ তারিকুল ওমর – DesheBideshe

বিআরটিসির নতুন চেয়ারম্যান হলেন মীর আহমেদ তারিকুল ওমর – DesheBideshe

বিআরটিসির নতুন চেয়ারম্যান হলেন মীর আহমেদ তারিকুল ওমর – DesheBideshe
মীর আহমেদ তারিকুল ওমর

ঢাকা, ০৮ অক্টোবর-নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমরকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার তাকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

লতিফ মোল্লাকে আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

এস এম/ ০৮ অক্টোবর ২০২৬

Scroll to Top