বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ঘটনার তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ঘটনার তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাহরাইনের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালট গণনার যে ভিডিও ভাইরাল হয়েছে, সে বিষয়ের তদন্ত করা হচ্ছে বলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন। এ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি এটা দেখেছি এবং আমি এটাও দেখেছি যে এ ব্যাপারে তদন্ত করতে বলা হয়েছে। দেখা যাক আসলে ফলাফল কী দাঁড়ায়।’

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, প্রথমবারের মতো নেওয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ১৫ লাখ, সংখ্যাটা একেবারে কমও না। এই চেষ্টাতে কিছু সমস্যা হবেই।

Scroll to Top