Last Updated:
Purba Bardhaman: পারিবারিক বিবাদের জেরে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার আকবর নগর গ্রামে। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তেশ্বর, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: ছেলের হাতে খুন হলেন বাবা। পারিবারিক বিবাদের জেরে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বাবার রক্তে লাল হল ছেলের হাত। ঘুমের মধ্যেই বাবার উপর একের পর এক ধারালো অস্ত্রের কোপ চালালেন ছেলে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার আকবর নগর গ্রামে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম গোলাম মোস্তফা মণ্ডল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেফতার অভিযুক্ত ছেলে জাহিদুল মণ্ডল।
জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ গোলাম মোস্তফা মণ্ডল তাঁর বাড়িতে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় ছেলে জাহিদুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ চালায় বাবার শরীরে। রক্তে ভেসে যায় গোটা ঘর। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম মোস্তফার।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 26, 2025 11:29 PM IST



