বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান | চ্যানেল আই অনলাইন

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান | চ্যানেল আই অনলাইন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন তার কন্যা জাইমা রহমান। গুলশানের বাসা থেকে বেরিয়ে হেঁটে হেঁটে তিনি ফুটপাতের পথচারী ও বিভিন্ন বিপণিবিতানে তারেক রহমানের ছবি সংবলিত লিফলেট বিতরণ করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান এলাকায় তাকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে।

গুলশান-২ নম্বরের বিভিন্ন এলাকায় জাইমা প্রচারণা কার্যক্রম চালান।

লিফলেট বিতরণের সময় জাইমা রহমান ভোটারদের বলেন, ‘আমি জাইমা রহমান, তারেক রহমানের কন্যা। আমার আব্বা ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রার্থী। তার পক্ষে ভোট চাইতে এসেছি। এটি (লিফলেট) নিন, দোয়া করবেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Scroll to Top