বাড়িতেই বানাতে পারেন খেজুরের গুড়ের রসগোল্লা, দেখুন রেসিপি

বাড়িতেই বানাতে পারেন খেজুরের গুড়ের রসগোল্লা, দেখুন রেসিপি
  • প্রথমে ছানা, সুজি, ময়দা ও ১ টেবিল চামচ খেজুরের গুড় হাত দিয়ে মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ছানাটা মথে নিন।

  • শুকনা মনে হলে একটা বাটিতে পানি নিয়ে হাত বারবার ভিজিয়ে মথতে পারেন।মাখানোর এই পর্যায়ে ঘি মেখে নিতে হবে।

  • সমানভাবে ভাগ করে ছোট ছোট বল বানান। খেয়াল রাখবেন বলগুলো যেন মসৃণ হয়। ছানার বলে যদি ফাটা থাকে, তবে মিষ্টি খুলে খুলে যাবে।

  • গ্রেট করা গুড় ও ৩ কাপ পানি দিয়ে সিরা তৈরি করে ফুটিয়ে নিন। রসগোল্লার সিরা হবে পাতলা, ঘন হলে মিষ্টির ভেতরে সিরা ঢুকবে না।

  • গরম ফুটন্ত সিরায় বলগুলো একবারে ছেড়ে দিন। ঢেকে মাঝারি থেকে বেশি তাপে প্রথমে ১০ মিনিট জ্বাল দিন।

  • এবার তাপ কমিয়ে মাঝারি আঁচে আরও ৫ থেকে ১০ মিনিট জ্বাল দিন। এই ১৫-২০ মিনিট ভুলেও ঢাকনা তুলবেন না।

  • তারপর ঢাকনা খুলে মিষ্টি উল্টেপাল্টে ১ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিন। মাঝারি থেকে কম আঁচে আরও ২০ মিনিট ঢেকে জ্বাল দিন।

  • তারপর চুলা বন্ধ করে ৫-৬ ঘণ্টা সিরায় মিষ্টিগুলো ভিজতে দিতে হবে।

  • ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢাকনা খুলবেন না। এবার পরিবেশন করুন।

  • Scroll to Top