পুরো গল্পটা না বললে অবশ্য পাঠকেরা ঠিক মজা পাবেন না। ঘটনাটা গত রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচে; ঘরের মাঠে যে ম্যাচে যোগ করা সময়ে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল। ভ্যালেন্সিয়ার জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক মামারদাশভিলি।
ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল, কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি দেওয়া হয় ভ্যালেন্সিয়ার বিপক্ষে। কিন্তু ভিনিসিয়ুসের নেওয়া দুর্বল পেনাল্টি শট রুখে দেন মামারদাশভিলি।