বাঙালিয়ানার ঐতিহ্য ধরে রাখতে এসিআই পিওর সরিষার তেল-আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা চলছে। এর দ্বিতীয় বাছাই পর্বে সারাদেশ থেকে আসা প্রতিযোগীরা তাদের বানানো নানা পদের ভর্তা নিয়ে হাজির হন। ভর্তাগুলোতে ছিল নানা স্বাদ ও ঐতিহ্যের সংমিশ্রণ।