বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ | চ্যানেল আই অনলাইন

বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

আজ শুক্রবার দুপুরে বাংলামোটরের কনকর্ড টাওয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল।

তিনি বলেন, বাংলামোটরে কনকর্ড টাওয়ারের সামনে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকাল পৌনে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ি ধাক্কায় তিনি মারা যান। ওই নারীর নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রযুক্তি সহায়তায় জানার চেষ্টা চলছে।

GOVT

Shoroter Joba

Scroll to Top