জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের নিয়মিত আয়োজন ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন গীতিকবি ও সাংবাদিক সাইফুল বারী।
গত বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর বাংলাভিশন স্টুডিওতে অনুষ্ঠিত অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নেন তিনি।
অনুষ্ঠান শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাইফুল বারী বলেন, বাংলাভিশনের আমন্ত্রণে ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে ভালো লেগেছে। আন্তরিক আপ্যায়ন ও সুন্দর আয়োজনের জন্য এস আই শহীদ ভাই, বৃষ্টি আপু এবং বাংলাভিশন পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।
তিনি জানান, অনুষ্ঠানের প্রচারের দিন-তারিখ পরে জানানো হবে। উল্লেখ্য, সাইফুল বারী একজন গীতিকবি ও সাংবাদিক। গান, সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।



