বাংলাদেশ পুলিশে বড় রদবদল! অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি – DesheBideshe

বাংলাদেশ পুলিশে বড় রদবদল! অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি – DesheBideshe


বাংলাদেশ পুলিশে বড় রদবদল! অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি – DesheBideshe

ঢাকা, ১৭ জুন – বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গত বুধবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনকে বিশেষ শাখায় এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং চুয়াডাঙ্গা সদর সার্কেলের মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইল সদর সার্কেলে পদায়ন করা হয়েছে।

একই আদেশে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের মো. সায়েম ইউসুফকে পুলিশ সদর দপ্তরে এবং ডিএমপির পহন চাকমাকে নওগাঁর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। বরিশালের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমানকে রাঙ্গামাটির ১৮ এপিবিএনে এবং সাতক্ষীরার তালা সার্কেলের শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে বদলি করা হয়েছে।

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের ফারহান উল ইমামকে পুলিশ স্টাফ কলেজে এবং গাজীপুরের এস এম মাহবুবুল আলমকে সিআইডিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

র‌্যাবের মো. জিয়া লতিফুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং খুলনার সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাককে সিআইডিতে বদলি করা হয়।

এনএন/ ১৭ জুন ২০২৬



Scroll to Top