তথ্যনির্ভর ও জবাবদিহিমূলক সাংবাদিকতা চর্চা শক্তিশালী করার তাগিদ দিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ- এমআরডিআই-এর রজতজয়ন্তীতে দু’দিনের বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স এর শুরুর দিন বিশেষজ্ঞরা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যেই দেশের ভবিষ্যৎ নিহিত।