জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের জনগণ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার এক্স একাউন্টের এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।”
বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার আশা প্রকাশ করে তিনি লেখেন, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”




