
লা পাজ, ২৮ ফেব্রুয়ারি – দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী লা পাজের অদূরে জাতীয় মুদ্রায় পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
বিমানটি নিচে থাকা কয়েকটি যানবাহনের ওপর আছড়ে পড়লে সেগুলোও দুমড়েমুচড়ে যায় এবং আরও বেশ কয়েকজন আহত হন।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাবাহিনীর হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজটি নতুন ছাপানো নোট নিয়ে লা পাজ সংলগ্ন এল আলতো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের আগমুহূর্তে বিমানটি রানওয়ে থেকে বিচ্যুত হয়ে পার্শ্ববর্তী একটি মাঠে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬





