বরিশালে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধর যাবজ্জীবন | চ্যানেল আই অনলাইন

বরিশালে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধর যাবজ্জীবন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বরিশালে শিশু কন্যাকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১৫ অক্টোবর বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন মামলার রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার (৬৫) এজলাসে উপস্থিত ছিল।

GOVT

দণ্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মৃত সৈজ উদ্দিন সরদারের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী কাজী হুমায়ন কবির জানান, বৃদ্ধ আবু তালেব সরদার প্রতিবেশির শিশু কন্যাকে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিলের যে কোন সময় প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। এতে ১২ বছর বয়সী শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেয় তার পরিবার। তখন পরীক্ষা করে জানতে পারে শিশু কন্যা পাঁচ মাসের অন্তস্বত্তা। এ ঘটনায় বৃদ্ধকে আসামি করে শিশু কন্যার বাবা গৌরনদী মডেল থানায় মামলা করে।

গৌরনদী মডেল থানার এসআই তারিকুল ইসলাম ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আবু তালেব সরদারকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক ৭ জনের স্বাক্ষ্যে নিয়ে রায় দিয়েছেন।

বেঞ্চ সহকারী আরও জানান, আদালত কিশোরী ও তার সন্তানের বিষয়ে কোন আদেশ দেয়নি। এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে।

Scroll to Top