বন্ধুত্ব থেকে দাম্পত্যে— নতুন অধ্যায়ে রাফসান–জেফার | চ্যানেল আই অনলাইন

বন্ধুত্ব থেকে দাম্পত্যে— নতুন অধ্যায়ে রাফসান–জেফার | চ্যানেল আই অনলাইন

দীর্ঘদিন ধরে ‘ভালো বন্ধু’ পরিচয়ের আড়ালে থাকা উপস্থাপক রাফসান সাবাব ও কণ্ঠশিল্পী–অভিনেত্রী জেফার রহমান অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। বুধবার দুপুরে বিয়ের কিছু ছবি প্রকাশ করে নিজেদের বিবাহের খবরটি আনুষ্ঠানিকভাবে জানান এই তারকা জুটি।

বিয়ের ছবি শেয়ার করে রাফসান ও জেফার যৌথ বিবৃতিতে লেখেন,“বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা নিয়ে আমরা জীবনের নতুন পথে যাত্রা শুরু করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আজ থেকে একসঙ্গে আমাদের একটি সুন্দর নতুন অধ্যায় শুরু হলো।”

বন্ধুত্ব থেকে দাম্পত্যে— নতুন অধ্যায়ে রাফসান–জেফার | চ্যানেল আই অনলাইনএকই ক্যাপশনে জেফার রহমান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাফসানের সঙ্গে কিছু মুহূর্তের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন, যা দ্রুতই ভক্ত–অনুরাগীদের মাঝে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বুধবার সকালে গায়ে হলুদ এবং দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে ঘরোয়া আয়োজনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান হচ্ছে।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও রাফসান ও জেফার নিজেদের এতদিন ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়ে আসছিলেন। অবশেষে সেই সম্পর্কই পরিণতি পেল বিবাহবন্ধনে।

উপস্থাপক হিসেবে রাফসান সাবাব নিয়মিত স্টেজ শো ও বিভিন্ন আয়োজনের সঙ্গে যুক্ত। বিশেষ করে তার উপস্থাপনায় ‘হোয়াট অ্যা শো’ ব্যাপক পরিচিতি পেয়েছে। এটি রাফসানের দ্বিতীয় বিয়ে, এরআগে বছর দুয়েক আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন রাফসান।

অন্যদিকে, জেফার রহমান জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। তার গাওয়া ‘ঝুমকা’, ‘লিচুর বাগানে’, ‘নিয়ে যাবে কি’, ‘বয়াম পাখি’ গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি অভিনয়েও নিয়মিত হয়েছেন তিনি। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন জেফার।

বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নবদম্পতির প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।

Scroll to Top