বনানীতে পাঁচতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট – DesheBideshe

বনানীতে পাঁচতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট – DesheBideshe

ঢাকা, ৩০ জানুয়ারি – রাজধানীর বনানী এলাকায় একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান যে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনানীর সেতু ভবনের কাছাকাছি অবস্থিত ওই ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকবে।

এস এ এস / ৩০ জানুয়ারি ২০২৬



Scroll to Top