বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ধরতে পারলে মিলবে লাখ টাকার পুরস্কার

বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ধরতে পারলে মিলবে লাখ টাকার পুরস্কার

আয়োজকেরা জানান, শিকারিরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ থেকে এসেছেন। একজন শিকারির টিকিট ছাড়াও আনুষঙ্গিক আরও ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আসনের মালিকদের অনেকে ভাড়া করা শিকারি এনেছেন। তাঁদের দিতে হয় ৩ থেকে ৫ হাজার টাকা।

প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় ১ লাখ টাকা ও তৃতীয় ৫০ হাজার টাকা। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার যথাক্রমে ৪৫, ৪০ ও ৩৫ হাজার টাকা। কেউ প্রথম তিনটি পুরস্কারই পেলে তিনি সাড়ে তিন লাখ টাকা পাবেন। আয়োজকদের ভাষ্য, এমন ঘটনা আগে একাধিকবার ঘটেছে।

Scroll to Top