বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা | চ্যানেল আই অনলাইন

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা | চ্যানেল আই অনলাইন

লা লিগায় মায়োর্কাকে হারিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট বেশি কাতালান ক্লাবটির। ঘরের মাঠে দুর্দান্ত পরফম্যান্স করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের ২৯ মিনিটে দানি ওলমোর পাসে বার্সাকে লিড এনে দেন লেভান্ডোভস্কি। বিরতির আগে আর জালের দেখা না পেলে ১-০তে শেষ হয় প্রথামার্ধ।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে কর্নার থেকে বল পায় ওলমো, সেই বল লামিন ইয়ামালের পায় দিলে ব্যাবধান দিগুণ করেন তিনি। ৮৩ মিনিটে ফেরমিন লপেজের অ্যাসিস্টে বার্সার তৃতীয় গোলটি করেন মার্ক বের্নাল।

২৩ ম্যাচে ১৯ জয়, ১ ড্র ও ৩ হারে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। ২২ ম্যাচে ১৭ জয়, ৩ ড্র ও ২ হারে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ১৩ জয়, ৬ ড্র ও ৩ হারে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Scroll to Top