বগুড়ার শেরপুরের বারদুয়ারী হাটে অবৈধভাবে নির্মিত দোকানঘর উচ্ছেদ

বগুড়ার শেরপুরের বারদুয়ারী হাটে অবৈধভাবে নির্মিত দোকানঘর উচ্ছেদ

জানা যায়, নির্মাণাধীন ঘরগুলোর পাশেই প্রায় তিন মাস আগে মো. আজাহার নামের এক ব্যক্তি একটি পাকা ঘর নির্মাণ করেন। তাঁর ছেলে আকাশ দাবি করেছিলেন, সরকারিভাবে লিজ নিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে। তবে লিজের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযান শেষে ইউএনও ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু বলেন, পৌরসভার অনুমতি ছাড়া সরকারি জায়গায় নির্মিত ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বারদুয়ারী হাটের সরকারি এই সম্পত্তি দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। ভবিষ্যতে সরকারি এই হাটের জায়গা দখলের চেষ্টা করা হলে একইভাবে অভিযান পরিচালনা করা হবে।

Scroll to Top