বগুড়ায় ৩ লাখ ৬৮ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা – DesheBideshe

বগুড়ায় ৩ লাখ ৬৮ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা – DesheBideshe


বগুড়ায় ৩ লাখ ৬৮ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা – DesheBideshe

বগুড়া, ১৯ এপ্রিল – বগুড়া জেলায় ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। সোমবার গাবতলী উপজেলার বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এই জাতীয় টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকেলে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ।

তিনি জানান, জেলার ১২টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভায় মোট ২ হাজার ৮৭৩টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কর্মসূচি চলবে। এসব কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলায় ইতিমধ্যে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও একজনের প্রাণহানি ঘটেছে। বর্তমানে জেলায় ৬ জন হাম পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন এবং শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালসহ বিভিন্ন কেন্দ্রে ৩২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. এ কে এম কামরুজ্জামান এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬



Scroll to Top