স্থানীয় সময় বুধবার শেষ রাত বা বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
ঘূর্ণিঝড়টির বাতাস এর মধ্যে ফ্লোরিডা উপকূলে পৌঁছে গেছে। স্থানীয় সময় বুধবার বিকেলে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২৫ মাইল।
মিল্টন আঘাত হানার আগেই এরই মধ্যে ফ্লোরিডায় একটি টর্নেডো আঘাত হেনেছে। সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।