ফ্রুট পাঞ্চের রেসিপি

ফ্রুট পাঞ্চের রেসিপি
ফ্রুট পাঞ্চের রেসিপি
ফ্রুট পাঞ্চ

উপকরণ

  • সবুজ আপেল (কিউব করে কাটা): এক কাপ

  • সবুজ আঙুর (অর্ধেক করে কেটে নিতে হবে): আধা কাপ

  • কালো আঙুর অথবা লাল আঙুর (অর্ধেক করে কেটে নিতে হবে): আধা কাপ

  • পাকা আম (কিউব করে কাটা): ১ কাপ

  • তরমুজ (কিউব করে কাটা): পরিমাণমতো

  • কমলা: খোসা ছাড়িয়ে কোষগুলো খুলে নিতে হবে অাঁশের ভেতর থেকে

  • পানিতে গুলে নেওয়া ট্যাং: ৫০০ এমএল

  • চায়ের লিকার: এক কাপ

  • মাল্টা বা কমলার জুস: ৫০০ এমএল

  • স্বচ্ছ সোডাযুক্ত কোমল পানীয়: এক লিটার

  • চিনি: সিকি কাপ

  • পুদিনাপাতা: সাজানোর জন্য

প্রণালি

ফ্রুট পাঞ্চের রেসিপি
ফ্রুট পাঞ্চ
  • কিউব করে কাটা ফলগুলোতে লেবুর রস মেখে রেখে দিন।

  • একটি পাত্রে চায়ের লিকার, ট্যাং, চিনি ও লবণ মিশিয়ে ফলের মধ্যে ঢেলে দিন।

  • ফলের সঙ্গে ট্যাং লিকারের মিশ্রণ আলতোভাবে মিশিয়ে নাড়ুন।

  • এবার ১০ বা ১৫ মিনিট পরপর মাল্টা বা কমলার জুস ফলের পাত্রে অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিন।

  • পরিবেশনের আগে পরিবেশন গ্লাস বা কাপে ঢেলে ঠান্ডা কোমল পানীয় ঢেলে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Scroll to Top