‘ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে দালালের মাধ্যমে আবেদন সম্পূর্ণ অবৈধ’ | চ্যানেল আই অনলাইন

‘ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে দালালের মাধ্যমে আবেদন সম্পূর্ণ অবৈধ’ | চ্যানেল আই অনলাইন

ফ্যামিলি কার্ড প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালালের মাধ্যমে আবেদন সম্পূর্ণ অবৈধ। সরকারী ব্যবস্থাপনায় ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বুধবার (১৮ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কেউ যদি ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে আপনার কাছে অর্থ দাবি করে বা কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রস্তাব দেয়—তবে দয়া করে বিভ্রান্ত না হয়ে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান অথবা কল করুন ৯৯৯ নম্বরে। এছাড়া সরাসরি অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর:+৮৮০ ১৫৫২-১৬১৬১৬

 

Scroll to Top