সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি তরুণী নাফিরা নাঈম আহমেদ।
বুধবার ৩ জুন প্রকাশিত এ তালিকায় জায়গা করে নেন অ্যাম্প্লিটিউড-এর প্রতিষ্ঠাতা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী নাফিরা।
তথ্য সূত্রে জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে, ২০১৯ সালে তিনি অ্যাম্প্লিটিউড প্রতিষ্ঠা করেন। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এই উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত বাংলাদেশজুড়ে ৯৮ হাজারের বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলা হয়েছে। সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য নাফিরা আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছেন।
তিনি ২০২৪ সালের মিলেনিয়াম ফেলোশিপ ক্লাসের সদস্য হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া বৈশ্বিক পর্যায়ে মানবিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি ‘লিগ্যাসি অ্যাওয়ার্ড’ অর্জন করেন।





