কসময় বলা হতো, ডিয়েগো ম্যারাডোনার ছায়া থেকে বের হতে পারবেন তো লিওনেল মেসি? আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারবেন তো? জাতীয় দলের জার্সিতে বড় কোনো শিরোপা কি আদৌ জিততে পারবেন? বছরের পর বছর ধরে এমন অসংখ্য প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। আজ সেই প্রশ্নগুলো ইতিহাস। উত্তর হয়ে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি নিজেই।

২৪ জুন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সফল খেলোয়াড়দের একজন। আজ ৩৯ বছরে পা রাখলেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসির গল্পটা শুধু একজন ফুটবলারের গল্প নয়। এটি সীমাবদ্ধতাকে জয় করার গল্প, অসম্ভবকে সম্ভব করার গল্প। ছোটবেলায় গ্রোথ হরমোনজনিত সমস্যার কারণে তার ফুটবল ক্যারিয়ারই অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু প্রতিভার ওপর আস্থা রেখে তাকে সুযোগ দিয়েছিল বার্সেলোনা। সেই সুযোগই বদলে দেয় ফুটবল ইতিহাসের একটি বড় অধ্যায়।
আরও পড়ুনঃ
বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসে বিশ্ব ফুটবলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন মেসি। একের পর এক গোল, অসংখ্য অ্যাসিস্ট, রেকর্ড আর শিরোপায় ভরে ওঠে তার ক্যারিয়ার। বার্সেলোনার জার্সিতে জিতেছেন অসংখ্য লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া কাপ। ব্যক্তিগত অর্জনের তালিকাও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে।



