সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করে।
গত ৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী বিপুলসংখ্যক প্রার্থীর মধ্য থেকে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

