প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ: রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক – DesheBideshe

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ: রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক – DesheBideshe

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ: রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক – DesheBideshe

নয়াদিল্লি, ২১ জুলাই – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের শীর্ষ নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। বিক্ষোভ চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

এর আগে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, শিক্ষার্থীদের ওপর চালানো নৃশংসতার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। দেশের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

এনএন/ ২১ জুলাই ২০২৬

Scroll to Top