প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বিএনপি কার্যালয়ে তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বিএনপি কার্যালয়ে তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন।

শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি কার্যালয়ে পৌঁছেন। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান এই প্রথম নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন। এরআগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি পল্টন কার্যালয়ে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

দলীয় সূত্র জানায়, কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Scroll to Top