‘প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত সফল’

‘প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত সফল’

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সদ্যসমাপ্ত জাপান সফরকে অত্যন্ত সফল আখ্যা দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এ সফরের কারণে জাপান থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রবাহ বাড়বে বলে আশাবাদী তিনি।

রোববার (১ জুন) বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাপান সফরটি অত্যন্ত সফল। এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হয়েছে।

জাপানে দেশীয় জনশক্তি রপ্তানি সম্পর্কে প্রেস সচিব বলেন, এ সফরে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। জাপানের বিভিন্ন কোম্পানি জানিয়েছে—আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিতে চায়। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা একটি টাস্কফোর্স গঠন করেছেন। সম্মিলিত উদ্যোগ নিলে আমরা এর থেকে আরও বেশি লোক পাঠাতে পারবো।

ব্রিফিংয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বড় বড় জাপানি বিনিয়োগকারী বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগে আসবেন।

Scroll to Top