
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রথমবারের মতো তার কন্যাসন্তান আনায়ার ছবি ভক্তদের সামনে এনেছেন। ভালোবাসা দিবসের আমেজে সামাজিক মাধ্যমে তিনি স্ত্রী শাম্মা দেওয়ান ও শিশুকন্যার সঙ্গে কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন।
ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, “এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।”
ছবিতে বাবার কোলে নিশ্চিন্তে থাকা আনায়ার ছবি দেখে সামাজিক মাধ্যমে ভক্ত ও অনুরাগীরা শুভকামনা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, “মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওকে সুস্থ রাখুন।”
ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে অপূর্ব এখন নতুন অধ্যায়ে বেশ উচ্ছ্বসিত। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের কোলজুড়ে আসে আনায়া।
এর আগে অদিতির সঙ্গে অপূর্বর সংসারে আছেন আয়াশ নামে এক পুত্রসন্তান। দীর্ঘ বিরতির পর নতুন সংসার ও কন্যাসন্তান নিয়ে বর্তমানে সুখে দিন কাটাচ্ছেন এই অভিনেতা।
এনএন





