প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেন, সভা শেষে শান্তিপূর্ণভাবে বের হওয়ার সময় বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমানসহ কয়েকজন তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালান। এতে তিনি, তাঁর স্ত্রী শাহিনা আকবর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঁঞা, বিএনপি নেতা সাইফুল ইসলাম, তাঁর স্ত্রী মহিলা দলের নেত্রী জাহানার বেগম, রাজাপুর ইউনিয়ন বিএনপি নেতা জামাল হোসেন, বাকি বিল্লাহ, শ্রমিক দল নেতা বাদশা, রিজন, স্বেচ্ছাসেবক দলের নেতা শুক্কুর ও পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেনসহ অনেকে আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

আকবর হোসেনের অভিযোগের বিষয়ে কাজী জামশেদুর রহমান বলেন, তাঁদের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে ছিলেন। আকবর হোসেনের লোকজন তাঁদের ওপর অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। তিনি তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এ ঘটনায় তাঁদের পক্ষের মোহাম্মদ রাব্বি, রিয়াজ, রায়হান, নাঈমুর, হুমায়ুনসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

Scroll to Top