প্রতিশোধ নেওয়া ইরানের বৈধ অধিকার: প্রেসিডেন্ট পেজেশকিয়ান – DesheBideshe

প্রতিশোধ নেওয়া ইরানের বৈধ অধিকার: প্রেসিডেন্ট পেজেশকিয়ান – DesheBideshe

প্রতিশোধ নেওয়া ইরানের বৈধ অধিকার: প্রেসিডেন্ট পেজেশকিয়ান – DesheBideshe

 তেহরান , ১ মার্চ – ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন যে দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইরানের জাতীয় দায়িত্ব এবং বৈধ অধিকার। এক শোকবার্তায় তিনি উল্লেখ করেন ইসলামিক রিপাবলিক অব ইরান এই ঐতিহাসিক অপরাধের সঙ্গে জড়িত এবং এর নির্দেশদাতা সকলের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করাকে রাষ্ট্রীয় কর্তব্য হিসেবে বিবেচনা করছে তেহরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন এই মহান দায়িত্ব ও কর্তব্য পালনে ইরান তার সর্বশক্তি নিয়োগ করবে। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসএএস/ ১ মার্চ ২০২৬

Scroll to Top