প্রতিবন্ধী চাকরি মেলায় চাকরি পেলেন ৩৫ প্রার্থী

প্রতিবন্ধী চাকরি মেলায় চাকরি পেলেন ৩৫ প্রার্থী

মেলায় নিয়োগপত্র হাতে পেয়েছেন মো. সানাউল হক। এসকেএম লেদার লিমিটেডে রিসিপশনে চাকরি পেয়েছেন তিনি। মো. সানাউল হক প্রথম আলোকে বলেন, ‘চাকরির জন্য বরিশাল থেকে এসেছি। দুই সপ্তাহ আগে আবেদন করেছিলাম। আজ নিয়োগপত্র হাতে পেলাম। ভালো লাগছে, তবে বেতন অনেক কম। ১২ ঘণ্টা ডিউটি করতে হবে, বেতন দেবে সাড়ে ১১ হাজার টাকা। বেতন একটু বেশি হলে ভালো হতো।’

নিয়োগপত্র হাতে আরেক প্রার্থী মো. রাজিব প্রথম আলোকে বলেন, ‘প্লেক্সাস ক্লাউডে কাস্টমার কেয়ারে চাকরি পেয়েছি। আমি প্রতিবন্ধিতা নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করে এখন এমবিএ করছি। যেহেতু আমি বিবিএ পাস করেছি, তাই আরও ভালো চাকরি আশা করেছিলাম।’

চাকরিপ্রার্থীদের পদচারণে মুখর মেলা প্রাঙ্গণ। ঢাকা ও ঢাকার বাইরে অনেক চাকরিপ্রার্থী মেলায় এসেছেন। রাঙামাটি থেকে আসা বাক্‌প্রতিবন্ধী অয়ন চক্রবর্তী বলেন, ‘মেলায় এসে চাকরির জন্য ছয়টি প্রতিষ্ঠানে সিভি দিয়েছি। প্রতিষ্ঠানগুলো বলেছে, পরবর্তীকালে ভাইভার জন্য ডাকা হবে। আশা করছি, ডাক পাব।’

মেলায় যেসব প্রতিষ্ঠান অংশ নিয়েছে

মেলায় যেসব প্রতিষ্ঠান অংশ নিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সদস্যভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

Scroll to Top