রাজধানীর সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা–৬ আসন। অসংখ্য পাইকারি–খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে এই আসনভুক্ত এলাকায়।
প্রচারের শুরুতেই সূত্রাপুর এলাকার বেশ কয়েকটি মোটরপার্টস ও বইয়ের মার্কেটে যান ইশরাক। তিনি দোকানে দোকানে গিয়ে তিনি তাঁর প্রতীক ধানের শীষ মার্কায় ভোট চান।
এরপর বাংলাবাজার এলাকায় বইয়ের মার্কেটে পথসভা করেন ইশরাক। পথসভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


