
ছবি: সংগৃহীত।
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের পর বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সফল আলোচনা ও বকেয়া বেতন পরিশোধের আশ্বাসের পর পোশাক শ্রমিকরা তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।
আজ সোমবার (০২ নভেম্বর) সকাল ১১টার দিকে পোশাক শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এসে সড়ক অবরোধ করেন। এ সময় তারা হাতে লাঠি নিয়ে সড়কের উভয় পাশে অবস্থান নেন। এতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তিন-চারটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। পরে পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আলোচনা ও আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


