একটি হার, তাতেই লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে পিছিয়ে পড়ল বার্সেলোনা। এক হারেই বারবার পালা বদল হচ্ছে শীর্ষের। ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও পেনাল্টি মিস করেন লামিন ইয়ামাল। শেষে জিরোনার কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।
জিরনার মাঠ এস্তাদি মন্টিলিভি স্টেডিয়ামে ম্যাচের প্রথামর্ধে গোলের দেখা পায়নি কাতালানুনিয়ার দুই ক্লাব। তবে বিরতিতে যাওয়ার আগেই লিডে যাওয়ার সুযোগ ছিল বার্সার। ৪৫ মিনিট শেষে যোগ করা প্রথম মিনিটে স্বাগতিকদের ডি-বক্সে দানি ওলমোকে ফাউল করেন ডেলি ব্লাইন্ড, তাতেই পেনাল্টি পায় বার্সেলোনা। তৃতীয় মিনিটে সেই পেনাল্টি শট পোস্টের ডান বারে লাগান ইমালা। সে সুযোগ হাত ছাড়া করে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দল দুটি।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে অবশ্য এগিয়া যায় সফরকারীরা। হুলেস কুন্ডের কর্নার থেকে হেডে গোল করেন পাউ কুবারসি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বার্সা। ভ্লাদিস্লাভ ভানাতের অ্যাসিস্টে গোল করেন থমাস লেমার। ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে লিড পায় জিরনা। জোয়েল রোকার পাসে গোল করেন ফ্রান বেল্ট্রান। ৯০ মিনিট শেষে যোগ করা সময় রোকার অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়ে।
এ হারে পয়েন্ট টেবিলে পিছিয়ে পরেছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ১৯ জয়, ১ড্র ও ৪ হারে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাতালান ক্লাবটি। একই পরিমাণ ম্যাচ খেলে সমান জয় ও ৩ড্র, ২ হারে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে ১৪ জয়, ৩ ড্র ও ৬হারে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান চতুর্থ, ২৪ ম্যাচে ১৩ জয়, ৬ড্র ও ৫ হারে তাদের পয়েন্টও ৪৫।



