একটি সূত্রের ভাষ্য, ফিরোজ আবদুল্লাহকে যুবদলের ফরিদপুর বিভাগের সাংগঠনিক টিমের দায়িত্ব দেওয়া হয়েছিল। রোববারের সভায় তিনি সংগঠনের ঢাকা বিভাগের কার্যক্রম নিয়ে অযাচিতভাবে মতামত প্রকাশ করলে বিতর্ক শুরু হয়।
অন্য একটি সূত্র জানায়, ফিরোজ আবদুল্লাহর মন্তব্যের পর কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (নয়ন) তাঁকে সতর্ক করে বলেন, ‘তুমি তো সভাপতির স্বাক্ষরে সহসভাপতি হয়েছ, ঠিকঠাকমতো চলবে।’
নুরুল ইসলামের এমন মন্তব্যে বিব্রত হয়ে সভাকক্ষ থেকে বেরিয়ে যান ফিরোজ। পরে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) তিনজন নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা হলেন যুবদলের সহসভাপতি কামরুজ্জামান, শামসুজ্জোহা ও মনিরুল ইসলাম। বিগত সময়ে সংগঠনে তাঁদের ভূমিকা কী ছিল, তা নিয়ে সভায় প্রশ্ন তোলেন যুবদলের সভাপতি। এই তিনজনকে যুবদলের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মনে করা হয়। এতে সভার পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।



