পুশইন নিয়ে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

পুশইন নিয়ে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

ভারত যেভাবে পুশইনের চেষ্টা করছে তা যথাযথ নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একজনকেও দেশে পুশইন করতে দেওয়া হচ্ছে না। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাত সরকারকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে, তবে এখনও জবাব পাওয়া যায়নি। ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে সরকার আশাবাদী বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Scroll to Top